তুমি পাশে আছো বলে
আজো আমি বেঁচে আছি,
এই তোমারই কাছাকাছি।
তুমি পাশে আছো বলে
আজো হৃদয় সাগরে তলে
উতলে উঠে ঢেউ
হৃদকাশে এই তুমি ছাড়া
আর নেই যে কেউ।
তুমি পাশে আছো বলে
রাতের আকাশে তারারা
নিভে আর জ্বলে,
শুধু তোমার আর আমার
ভালোবাসার কথা বলে,
তুমি পাশে আছো বলে।
আমি আজ করিনা কোন ভয়,
তোমার আমার এই ভালোবাসা
হয়েছে আজ মৃত্যুঞ্জয়।
যার হবে না কখনো ক্ষয়।
পৃথিবীরর বুকে হয়েছে যা
নব এক বিস্ময়।।
