back to top

[the_ad id="407"]

ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে খাগড়াছড়ি: মশাল মিছিল করেছে পিসিপি

মোফাজ্জল হোসেন/খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় ৮ম শ্রেণির এক পাহাড়ি ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে খাগড়াছড়ি, মশাল মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা কমিটি।

বুধবার (২৪ সেপ্টেম্বর/২৫) সন্ধ্যা সাড়ে ৬টায় এ মশাল মিছিল অনুষ্টিত হয়।

জেলা শহরের স্বনির্ভর বাজারস্থ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, নারাঙহিয়া হয়ে উপজেলা কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে আবার স্বনির্ভর বাজার প্রদক্ষিণ করে শহীদ অমর বিকাশ সড়কে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, পিসিপির খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক ত্রিষ্ণাঙ্কর চাকমা এবং সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা।

এসময় বক্তারা বলেন, নিরাপদ পাহাড় গড়তে হলে ধর্ষণকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme