কাপ্তাই হতে ঢাকা নৈশ্য সৌদিয়া পরিবহন এস এ আলম পরিবহণের কর্মচারী টিকেট বিক্রেতাকে গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে মারা যায়।
বৃহস্পতিবার (২৭নভেম্বর) রাত ৯টায় কাপ্তাই জেটিঘাট হতে সৌদিয়া নৈশ্য পরিবহন(চট্টগ্রাম -ব ১১০-৬৭৯) যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার পথে সীতারঘাট শিলছড়ি নামক আনসার ফরিদের বাসার সামনে সড়কের পাশে এসআলম পরিবহণের কর্মচারী টিকেট বিক্রেতা মো.ইলিয়াছ (৩২) নিজ বাসা হতে রাতে সড়ক দিয়ে দোকানে যাওয়ার পথে সৌদিয়া পরিবহণ পিছনের খোলা ডালা দিয়ে চাপা দিলে ঘটনাস্থলে ইলিয়াছ গুরুত্ব আহত হয়। পরে এলাকার লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সৌদিয়া পরিবহণ চালক মাহাবুব গাড়ি ও যাত্রী রেখে পালিয়ে যায়।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ কায় কিসলু (ওসি) ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে গাড়ি আটক করেছে।
