ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পৌর সদরের গুদামের সামনে রাখা একটি পিকআপ ভ্যান গাড়িতে আগুন দিয়ে ব্যবসায়ীর বাসায় চুরি ঘটনা ঘটেছে হয়েছে। ৩ ভরি স্বর্ণালংকার ও ১৪ লাখ ১৮ হাজার টাকা নিয়ে যায় চোরেরা । এ ঘটনায় ফুলবাড়িয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন ফাতিমা এন্টার প্রাইজের প্রোপাইটর নূরে আলম।
শনিবার (২৩ মে) ভোর রাতে পৌরসভার ৩নং ওয়ার্ডে সরকারি খাদ্য গুদাম সংলগ্ন ব্যবসায়ী নূরে আলমের ‘ফাতিমা এন্টারপ্রাইজ ’নামের গুদামের সামনে তাদের মালামাল বহনকারী একটি পিকআপ গাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুন দেখে স্থানীয়দের ডাক চিৎকারে বাসা থেকে বের হয়ে যায় আগুন নিয়ন্ত্রণ করার জন্য। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিটে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পিকআপ গাড়িটি সম্পূর্ন পুড়ে যায়।
স্থানীয়রা জানান, ফুলবাড়িয়া বাজারের মরিচ মহল ‘আলম ট্রেডার্স’ এর মালিক নূরে আলম। মনোহারি পাইকারি মালামাল ব্যবসায়ী। নিজস্ব পরিবহনে মালামাল নিয়ে আসেন। প্রতিদিনের ন্যায় গতকাল রাতে পিকআপ গাড়িটি গুদামের সামনে রেখে চালক বাড়িতে চলে যায়। ভোর রাতে আগুনের খবর পেয়ে দ্রুত মরিচ মহলে বাসা থেকে ৩ শ মিটার দূরে গুদামে চলে যায় আলমসহ তার পরিবারের সদস্যরা। পরে বাসায় এসে দেখতে পায় নগদ টাকাসহ স্বর্ণালংকার চোরেরা নিয়ে গেছে। মরিচ মহল দোকানের পিছনেই তাদের বাসা।
ব্যবসায়ী নূরে আলম জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায় মাস্ক ও রেইকোনকোর্ট পরিহিত দুই ব্যক্তি পিকআপ গাড়িতে আগুন দিয়েছে। ঘটনাটি পরিকল্পিত। ধারনা করা হচ্ছে গাড়িতে আগুন দিয়ে নদীর পাড় দিয়ে বাসায় চুরি করে। আগুনের খবর পেয়ে দ্রুত চলে যাওয়ায় দোকানে তালা দিলেও বাসায় তালা দিতে ভুলে যাই।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, উপজেলা জামায়াতের আমীর মাও. মোঃ ফজলুল হক শামিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জক, বিশিষ্ট ব্যবসায়ী এসএম শাহজাহান, শিক্ষক মনোয়ার হোসেন প্রমুখ।
ফুলবাড়িয়া ফায়ার সার্বিস অফিসের স্টেশন ইন্সপেক্টর ইয়াসিন ইকবাল, প্রাথমিক ভাবে জানাগেছে পিকআপ গাড়িতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, প্রায় ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফুলবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের সনাক্তকরনের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
