back to top

[the_ad id="407"]

সাভারে এনসিপি’র পদযাত্রায় বোমা হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ: স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি

নিজস্ব প্রতিবেদক

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় ন্যক্কারজনক বোমা হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ জুলাই, বিকাল ৩টা ৩০ মিনিটে নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), চট্টগ্রাম মহানগর।

প্রতিকূল আবহাওয়া ও প্রচণ্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এদিনের বিক্ষোভ সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং হামলার প্রতিবাদে সোচ্চার ভূমিকা পালন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর এনসিপি’র সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল্লাহ বিন আবির এবং নিজাম উদ্দিন। এছাড়াও বক্তব্য প্রদান করেন দলের যুগ্ম সদস্য সচিব সাদিয়া আফরিন, আজগর আলী আশিক ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরীসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা সাভারে এনসিপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জননিরাপত্তা নিশ্চিত করতে চরম ব্যর্থতার অভিযোগ এনে নেতৃবৃন্দ অবিলম্বে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme