back to top

[the_ad id="407"]

বাঙ্গালহালিয়া বাজারের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে পানি নিষ্কাশণ ব্যাবস্থার উন্নতিকরণ

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে দীর্ঘদিন ধরে একমাত্র প্রধান ড্রেনটি অবৈধ দখল এবং নির্মাণ ত্রুটির কারণে বন্ধ হয়ে থাকায় টানা বর্ষণে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে প্রায় ১৫০ থেকে ২০০টি পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া–বান্দরবান সড়কে নির্মিত একটি কালভার্টের পশ্চিম পাশে পূর্বের দেয়াল (ওয়াল) অপসারণ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করে চলে যায়। পাশাপাশি বাজারের একমাত্র ড্রেনটি দীর্ঘদিন ধরে দখলে থাকায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টিতেই বাজার ও আশপাশের বসতবাড়িতে পানি জমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হওয়ার পাশাপাশি প্রশাসনের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সেনাবাহিনীর কাপ্তাই জোনের অন্তর্গত বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর মো: এস আরেফিন এর তত্ত্বাবধানে, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী, বাজার সভাপতি প্রমুখের সার্বিক পরিচালনায় পানি নিষ্কাশন নালা টি পরিষ্কারের কার্যক্রম পরিচালনা করা হয়। এতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের পথ সৃষ্টি হয় এবং স্থানীয়দের দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়।
এ সময় স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্যোগ গ্রহণের জন্য সেনাবাহিনী ও ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানান। তারা স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে ড্রেন দখলমুক্ত রাখা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নির্মাণকাজের ত্রুটি দ্রুত সংশোধনের দাবি জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme