back to top

[the_ad id="407"]

চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে পাহাড় ধ্বসে যান চলাচল বন্ধ, গাছ পরে আহত-২

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নম্বর রাইখালী ইউনিয়ন এর মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে পাহাড় ধ্বসে যানচলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল ৬ টা হতে অতিবৃষ্টির ফলে পাহাড় ধসে সড়কের ওপর পড়ার কারনে চন্দ্রঘোনা -বাঙ্গালহালিয়া সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে জনদুর্ভোগ পড়েছে যাত্রী সাধারণ ও এলাকাবাসী। ইউপি সদস্য পাইসুইখই মারমা জানান তবে কেউ কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প ভাংগা সড়ক দিয়ে যাতায়াত করছে। বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ জানান চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কের মতি পাড়ায় পাহাড় ধ্বসে যান চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু কিছু হালকা যান বাহন বিকল্প পথ হিসাবে ডংনালা সড়ক ব্যবহার করে যাতায়াত করছেন।
এছাড়া কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়ানের পুরাতন থানার পিছনে পাহাড় ধসে গাছ পারে জশি মারমা(৭৫)ও উসি মং মারমা (২৫)আহত হওয়ার খবর পাওয়া গেছে। এবং বসতভিটা বিধস্ত হয়ে গেছে। শাজাইন প্রু মারমা জানান বুধবার বসতভিটার ওপর বড় গাছ পড়ার কারনে একটি গৃহপালিত পশু আহত হয়েছে বলে জানান।এলাকার লোকজন আতংকের মধ্যে আছে বলে উল্লেখ করে। চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন মিলন জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এবং ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সহায়তার আশ্বাস দেয়া হয়েছে বলে জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme