back to top

[the_ad id="407"]

আনোয়ারার ২৫ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করল আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠন আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশন-এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় রায়পুর গাউছিয়া হাশেমিয়া আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর গাউছিয়া হাশেমিয়া আলিয়া মাদ্রাসার প্রাক্তন পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ ফারহাদ, আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আহাদুল ইসলাম, সহ-সভাপতি আসহাব উদ্দিন মালেকী, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল জাবেদ, সিনিয়র সদস্য তারেকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানবসেবার অঙ্গীকার থেকেই বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme