back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক ও পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৯ জন শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পদোন্নতিপ্রাপ্ত একজন কর্মচারীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই সরকারি প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী শিক্ষক ও বাচিকশিল্পি রওশন শরীফ তানির সঞ্চালনায় কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানস মুকুল চাকমা, কাপ্তাই প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর জিন্নাতুন নাহার এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন চন্দ্র দাশ ও বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে মো. কফিল উদ্দিন বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষ গড়ার মহান দায়িত্ব। একজন শিক্ষক তাঁর কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অবসরে গেলেও শিক্ষার্থীদের হৃদয়ে তাঁদের অবদান ও স্মৃতি অমলিন থাকে। শিক্ষকদের নিষ্ঠা, সততা ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।অনুষ্ঠানে শিক্ষা বিস্তার ও শিক্ষার্থীদের পাঠদানে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ অবসরপ্রাপ্ত ৯ জন শিক্ষক ও পদোন্নতিপ্রাপ্ত একজন কর্মচারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme