back to top

[the_ad id="407"]

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদনের শুনানি ১৯ জানুয়ারি

ডেস্ক রিপোর্ট

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা পৃথক তিন রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

রবিবার (১ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বিভাগ এ দিন ধার্য করেন। অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি ও জামায়াতের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির দিন পিছিয়ে দেন।

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে তিনটি পৃথক রিভিউ আবেদন দায়ের করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme