back to top

[the_ad id="407"]

চাক্তাই অমর আলী মার্কেটে আগুন, পুড়েছে ৭ ব্যবসা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের চাক্তাই এলাকায় আগুন লাগা যেন নিত্যকার ঘটনা হয়ে দাড়িয়েছে।এবার আগুনেও একটি করাতকল, দুটি গুদামসহ মোট সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ছয়টার দিকে ওই এলাকার ওমর আলী মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিভাগ ফায়ার সার্ভিস জানায়, সকাল ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কর্ণফুলী, চন্দনপুরা, নন্দনকানন ও লামাবাজার স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ীরা জানান, এলাকাটিতে নাইজেরিয়া থেকে আসা কাঠের গুদাম, সুতার গুদাম, করাতকল, রঙের গুদামসহ বেশ কিছু দোকান পাশাপাশি রয়েছে। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাঁদের দাবি, আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন,এখানে পানির গাড়ি গুলি ডুকতেও অনেক সমস্যা হয়। তারমধ্যে পানির উৎস দূরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme