back to top

[the_ad id="407"]

চট্টগ্রাম দক্ষিণ বিএনপির নেতৃত্বে ইদ্রিস মিয়া-হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে এখন আলহাজ্ব ইদ্রীস মিয়াকে আহবায়ক ও লায়ন মো. হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নেতাদের নাম ও পদবি জানানো হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আলী আব্বাসকে। আংশিক এই কমিটিতে আরও আছেন লিয়াকত হোসেন ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। তাদের দুজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এর মধ্যে ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং লায়ন হেলাল উদ্দিন আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব ছিলেন।

 

নতুন কমিটির বাকিদের মধ্যে আলী আব্বাস জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত সাবেক পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে। তবে নতুন কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর বিলুপ্ত করা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি। এরপর দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি ঘোষণার আভাস দিলেও পাঁচ মাস পেরিয়ে যায়। সর্বশেষ আজ কমিটি ঘোষণা করা হল।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme