back to top

[the_ad id="407"]

ফটিকছড়িতে আগুনে পুড়ে ছাই হলো ১১ দোকান

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার ভূজপুর ইউপির কাজিরহাট বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে সবাই নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে দ্রুত ফটিকছড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন ৪ ঘন্টায় নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ১১ দোকান পুড়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্তরা হলেন— রঞ্জিত (মিষ্টি দোকান), আবু সওদাগর (চালের দোকান), তসলিম (কুকারিজ), আলমগীর (গাছের দোকান), তসলিম (বেডিং হাউস), আনসার (হোটেল), আব্বাস (ওয়ার্কসপ), তাহে (স্টিলের দোকান), সেলিম (বিসমিল্লাহ হোটেল), আব্বাস (পান দোকান) এবং নুরুল ইসলাম (ওয়ার্কসপ)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে বলা যাবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme