বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে ফোরাম প্যানেল।
শনিবার ঢাকা ও চট্টগ্রামের হোটেল রেডিসন ব্ল–-তে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট টানা বিকাল ৫টা পর্যন্ত চলে। নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে মোট এক হাজার ৮৬৪ জন ভোটারের মধ্যে এক হাজার ৬৩১ ভোটার ভোট দেন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৩৭৭ ও চট্টগ্রামে ২৫৪টি ভোট কাস্ট হয়েছে, যা মোট ভোটারের প্রায় ৮৭ শতাংশ।
বিজিএমইএ’র এবারের নির্বাচনে ভোটযুদ্ধে অংশ নেন মোট ৭৬ জন প্রার্থী। ফোরাম জোট ও সম্মিলিত পরিষদ ৩৫টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী দেয়। বাকি ৬ জন ঐক্য পরিষদের ব্যানারে স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রাপ্ত তথ্য মতে, চট্টগ্রাম অঞ্চলের ২৫৪টি ভোটের মধ্যে বাতিল হয় ৬টি। মোট ৯টি পরিচালক পদের বিপরীতে ফোরাম জোট ৫টি পদে জয়ী হয়।
নির্বাচনে প্যানেল লিডার হিসেবে ফোরাম জোটের নেতৃত্ব দিয়েছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)। পাশাপাশি সম্মিলিত পরিষদের নেতৃত্ব দিয়েছেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম।
এরপর থেকেই সংগঠনের অভ্যন্তরে স্থিতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠার দাবি ওঠে। এবার সেই নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে বলে মনে করছেন গার্মেন্টস মালিকরা।
