back to top

[the_ad id="407"]

দীর্ঘ বছরপর কাপ্তাই ইউনিয়ন ৭,৮.৯নংওয়ার্ড বিএনপির কমিটি গঠন

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই ৪নং ইউনিয়ন ৭,৮,৯নং ওয়ার্ড বিএনপির গনতান্ত্রিক পদ্ধতিতে দীর্ঘ বছরপর নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১সেপ্টম্বর)রাত ৮টায় কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে নতুন কমিটি গঠন ও সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো ইউসুফ।

প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন বেলাল, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম সম্পাদক মো বেলাল হোসেন, রাঙামাটি জেলা শ্রমিক দল সম্পাদক কবিরুল ইসলাম কবির, উপজেলা কৃষক দল সম্পাদক ইকবাল হাসান মাসুদ, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো শাহাবুদ্দিন ও কাপ্তাই ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্বা বিষয় সম্পাদক মো.মোরশেদ আলম।

আলোচনা শেষে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়। এতে ৭নং ওয়ার্ডে সভাপতি শাহাদাত হোসেন, সম্পাদক শাহাদাৎ হোসেন রাজু, সাংগঠনিক নাছির উদ্দিন, ৮নং ওয়ার্ডে সভাপতি আনোয়ার হোসেন আজাদ,সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া, সাংগঠনিক চাংক্কু এবং ৯নং ওয়ার্ডে সভাপতি শহিদুল ইসলাম, সম্পাদক বেলায়েত হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে রিপন মিয়া নির্বাচিত হয়।

সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানেরশীষকে বিজয় করার জন্য কাজ করার আহবান জানান।এসময় বিএনপি ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme