back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে স্ত্রীর ওড়না পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটি কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওড়না পেঁচিয়ে স্বামী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) রাত ১১টায় কর্ণফুলী কলেজ রোড বড়ইছড়িতে ঘটনাটি ঘটেছে।

পারিবারিক কলহের জেরে মো.শাহীন (২৪) স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি বড়ইছড়ি কলেজ রোড এলাকার মো.শহীদুল্লাহ্’র ছেলে।

চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন মিলন জানান, রাতে শাহীনকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু (ওসি) জানান,পারিবারিক কলহের জেরে শাহীন স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি প্রেরণ করেছে বলে জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme