back to top

[the_ad id="407"]

ষড়যন্ত্রকারীরা ধর্ষণের ইস্যুকে চেঞ্জ করে ভিন্নখাতে নিয়ে যাচ্ছে : পার্বত্য উপদেষ্টা

মোফাজ্জল হোসেন/খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে চলমান ধর্ষণ বিরোধী আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। আজ রবিবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, আন্দোলনের নামে সহিংসতা তৈরি করে একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এসময় পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন। আজকে নতুন নতুন ইস্যু তৈরি করে পাহাড়কে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালাচ্ছে। সরকারের কাছে প্রধান চ্যালেঞ্জ হলে নির্বাচন দেয়া। কেউ যদি নির্বাচন বানচাল করার চেষ্টার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। নতুন করে কোন ইস্যু তৈরি করতে দেয়া হবে না। প্রশাসনের অনুমতি ছাড়া কেউ মিছিল মিটিং করতে পারবেন না।

তিনি বলেন, ষড়যন্ত্রকারী একটি চক্র ধর্ষণের ইস্যুকে চেঞ্জ করে আন্দোলনকে ভিন্নখাতে নিয়ে শান্তিপ্রিয় চাকমা, মারমা, ত্রিপুরা কমিউনিটিকে প্রশ্নবিদ্ধ করেছে এবং পার্বত্য এলাকায় সহিংসতা তৈরি চেষ্টা করছে।

খাগড়াছড়িতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme