খাগড়াছড়িতে বর্তমান পরিবেশ পরিস্থিতি উপর প্রেস ব্রিফিং করেছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা সদরের স্বনির্ভর এলাকায় প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এখানে পাহাড়ি-বাঙালি কোন ভেদাভেদ নেই। আমরা সকলে মিলে সকলের জন্য কাজ করছি। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তারা যে জাতি গোষ্ঠীর হোক না কেন, তাদের কোন ছাড় দেওয়া হবে না।
এছাড়াও শহরে সেনাবাহিনী, পুলিশ আনসার, আর্ডম পুলিশের পাশাপাশি আমাদের বিজিবি সদস্যরা নিরাপত্তা নিশ্চিত কল্পে কাজ করছে।
এ সময় ৩২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল কামরান কবির উদ্দিন উপস্থিত ছিলেন।
