রাঙামাটি সেনা রিজিয়নের কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়নের ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন দেয়া হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ১০আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা পানছড়ি পাড়া এলাকায় অসহায়, দুস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে ঔষধ ও স্বাস্থ্য সেবা দেয়া হয়। সকাল ১০টা হতে দুপুর ২টা পযন্ত এলাকার লোকজন দূর দুরান্ত হতে চিকিৎসা ক্যাম্পেইনে চিকিৎসা সেবা নিতে আসে। সেনাপ্রধানের নির্দেশনা ১০আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি তত্ত্বাবধানে উক্ত ফ্রী চিকিৎসা সেবা দেয়া হয়।
এলাকার শিশু বয়োবৃদ্ধ বহুলোকজন চিকিৎসা নিতে ক্যাম্পেইনে আসে। চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা জানান বিনামূল্যে সেনাবাহিনী হতে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী পাওয়ায় আমরা উপকৃত হয়েছি।
১০আর ই ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতে এধরনের সুবিধা বঞ্চিত জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
