back to top

[the_ad id="407"]

বাঁশখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রাম জেলার বাঁশখালীতে বাস ও অটোরিকশার সংঘর্ষে অবিনাশ ধর (৭৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।

আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া টেক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গুনাগরী নিজ বাড়ি থেকে সাধনপুর ইউনিয়ন বৈলগাঁও এলাকায় পিতা-মাতার শ্মশানে বাতি দেওয়ার জন্য রাস্তার পূর্ব পাশ দিয়ে যাওয়ার পথে ব্রাহ্মণপাড়া টেক এলাকায় আসতেই উত্তর দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস ও একটি অটোরিকশার ধাক্কায় অবিনাশ ধর ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এসময় বাসটি পালিয়ে গেলেও অটোরিকশাটি জব্দ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এআই শরিফ বলেন, সকাল ১১ টার দিকে ৯৯৯ এ ফোন পেয়ে জানতে পারি বাস-অটোরিকশার সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছে। তবে বাসটি পালিয়ে গেলেও অটোরিকশাটি জব্দ করা হয়ে এবং লাশ পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।

নিহত অবিনাশ ধর কালীপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড নাথ পাড়া বিপিন চন্দ্র ধরের ছেলে। তার দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নিহতের ছেলে সুমন ধর।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme