back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে পোস্টাল ভোট প্রদান বিষয়ক অবহিতকরণ সভা

কাপ্তাই প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে নিজ এলাকার বাইরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের postal vote bd app এর মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে ভোট প্রদান অবহিতকরণ ও কর্মশালা অনুষ্ঠিত।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ” কিন্নরী ” তে এই সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পাড়িয়াল প্রজেক্টরের মাধ্যমে দেশে অবস্থানরত ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটদান এর জন্য রেজিস্ট্রেশন বিষয়ে একটি ভিডিও চিত্র তুলে ধরেন।
এসময় উপস্থিত সকল দপ্তর প্রধানদের এই app এর মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় এবং তাঁর দপ্তরের অন্যান্য কর্মচারীদেরও একই পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট, ২০২৬ এর সহকারী রিটার্নিং অফিসার রুহুল আমিন বলেন, postal vote bd app এর মাধ্যমে রেজিস্ট্রেশন এর শেষ সময় ২৫ ডিসেম্বর। এই সময়ের মধ্যে তিনি সবাইকে নিজে উদ্যোগ এ রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানান। তিনি আরো বলেন, রেজিস্ট্রেশন এর সময় ব্যালট পাঠানোর ঠিকানা যেন সঠিক ভাবে উল্লেখ করা হয়। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রুইহ্লা অং মারমাসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ছবি ও ক্যাপশন-কাপ্তাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোস্টাল ভোট সংক্রান্ত কর্মশালা।
কবির হোসেন
কাপ্তাইপ্রতিনিধি
০১৮২৪৯১২১৬৪,০১৫৫৩৭৪৭৪১০.

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme