প্রবীণ সাংবাদিক এম. কে মোমিনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর এশিয়ান এস আর হোটেলে আয়োজিত এ সভায় সভাপতির বক্তব্য দেওয়ার প্রাক্কালে তোলা ছবিতে উপস্থিত অতিথিরা শোকাহত পরিবেশে অংশ নেন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক নয়াবাংলা সম্পাদক জিয়াউদ্দিন এম. এনায়েতুল্লাহ হিরু। সারগর্ভ বক্তব্য দেন বিশ্ব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য মইন কাদেরী শওকত। শোকসভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার ড. সৈয়দ আবদুল ওয়াজেদসহ বিশিষ্ট সাংবাদিকরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদ দর্পণ সম্পাদক ফরহাদ আমিন ফয়সাল।
