back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে র‌্যাবের জালে বরিশালের ঝালকাঠির মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

নিজস্ব প্রতিবেদক

বরিশালের ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর থানার একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ বেলায়েত হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১১, নোয়াখালী-এর যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ বেলায়েত হোসেন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme