back to top

[the_ad id="407"]

কর্ণফুলীতে যুবলীগ নেতা গ্রেফতার

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে মো: মোরশেদ আলী (৩৮) নামে এক যুবলীগের সংগঠককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে কর্ণফুলী থানাধীন বৈরাগ উত্তর বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় ও মোরশেদ আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

গ্রেফতার মোরশেদ আলী কর্ণফুলী থানাধীন বৈরাগ উত্তর বন্দর এলাকার আকবর আলীর ছেলে। তিনি যুবলীগের সংগঠক বলে জানা গেছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme