back to top

[the_ad id="407"]

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফুলবাড়িয়ায় উপজেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা

হাবিব,ফুলবাড়িয়া

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ আনন্দ শোভাযাত্রা ও কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। ২৪শে চত্ত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন সিনেমা হল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‌্যালিতে নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুশৃঙ্খল দেশ গড়ার দাবিতে নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড শোভা পায়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিকদার, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম,উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন, সদস্য সচিব আতাহার আলী কাজল, সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম, সাবেক ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এএসএম পারভেজ রনি সরকার, পৌর ছাত্রদলের সভাপতি মোফাকখারুল ইসলাম মারুফ,উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মইনুল হক সিফাদ প্রমুখ। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ সময় নেতারা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এর আগে চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে আখতারুল আলম ফারুক বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ফুলবাড়ীয়ায় একমাত্র বিএনপিই আন্দোলন সংগ্রাম করেছে। এসময় দলটির নেতাকর্মীরা জুলুম নির্যাতন সহ্য করেছে। তিনি বলেন, বর্তমান সময়ে সুন্দর গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করতে একটি বাহিনী ষড়যন্ত্র শুরু করেছে। সবাইকে এ থেকে সতর্ক থাকতে হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme