back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন কামরুল হাসান মিলন এমপি

হাবিব,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নে বড়বিলায় ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে। উদ্বোধন করেন, সংসদ সদস্য মো. কামরুল হাসান মিলন। সোমবার (১০ আগস্ট) বিকেলে বড়বিলা পাড়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সিএসআর ও কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।
উদ্বোধন শেষে আলোচনা সভায় মাওলানা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে ও মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ময়মনসিংহ এর উপমহাপরিদর্শক আহমদ মাসুদ ( রাসেল)। এতে আরোও বক্তব্য রাখেন, কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মির্জা আবু রায়হান, যুব বিভাগের সভাপতি এনামূল হক, মোঃ মোবারক হোসেন মল্লিক, উপজেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বনাঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme