back to top

[the_ad id="407"]

রামগড়ে ধর্ষকের ফাঁসি ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

মোফাজ্জল হোসেন,খাগড়াছড়িঃ

খাগড়াছড়ি জেলার রামগড়ে পুত্রবধুকে ধর্ষণকারী দেলোয়ার হোসেনের ফাঁসি ও পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১০ আগষ্ট রামগড় বাজারের থলিবাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্টিত হয়।

প্রসঙ্গত, গত ২ আগস্ট/২৬ রামগড়ে শ্বশুরবাড়িতে অবস্থানকালে গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী মামলা দায়ার করেন।

মামলা দাযারের পর অভিযুক্তের আত্মীয়-স্বজনরা মামলা তুলে নিতে বাদীপক্ষকে লাগাতার প্রাণনাশের হুমকি ও পরিবারটিকে বসতভিটা থেকে উচ্ছেদেরও পায়তারা করছে।

মানববন্ধনে ভুক্তভোগীর পিতা সরোয়ার হোসেন বলেন, আমরা কোনো প্রতিহিংসা চাই না, আমরা শুধু আইনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ ন্যায় বিচার চাই। আমার মেয়ের ভবিষ্যৎ ও পরিবারের নিরাপত্তা নিয়ে আমরা চরম উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্তেই সত্যতা প্রকাশ পাবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme