back to top

[the_ad id="407"]

শীর্ষ সন্ত্রাসী ‘গলাকাটা মোবারক’ অস্ত্রসহ গ্রেফতার, ৮ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক

ট্টগ্রামের পেশাদার ভাড়াটে খুনি ও শীর্ষ সন্ত্রাসী মুহাম্মদ মোবারক ওরফে ‘গলাকাটা মোবারক’সহ তার চার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার রাতে ফটিকছড়ির শাহনগর এলাকায় পুলিশ সুপার মাসুদ আলম এর দিক নির্দেশনায়  এক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ পুলিশ সদস্য আহত হন।

​বৃহস্পতিবার আদালত অস্ত্র ও পুলিশে হামলার দুই মামলায় আসামি মোবারক, রাইহান, ফরিদ ও নাছিরকে আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারের পর পুলিশ তাদের কাছ থেকে ব্রাজিলের তৈরি একটি ৯ এমএম পিস্তল (যা কোতোয়ালি থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র বলে জানা গেছে), একটি ইতালিয়ান পিস্তল, রিভলবার, দেশীয় পিস্তল এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে।

​বিদেশে পলাতক ক্যাডার বড় সাজ্জাদ ও ডেভিড ইমনের প্রধান শুটার মোবারকের বিরুদ্ধে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী, ফটিকছড়ির জামাল ও সাদ্দাম এবং নগরীর সরোয়ার বাবলা হত্যাসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। টাকার বিনিময়ে খুন ও চাঁদাবাজি করাই ছিল তার প্রধান কাজ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme