back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চারা বিতরণ করলেন মেয়র প্রার্থী একেএম শমসের আলী

হাবিব,ফুলবাড়িয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টায় পৌর ২নং ওয়ার্ডে আলোচনা সভা শেষে গাছের চারা ও খেলার সরঞ্জাম বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র প্রার্থী ও পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম শমসের আলী।

আলোচনা সভায় পৌর বিএনপির সদস্য মোঃ শফিকুল ইসলাম খোকা এর সভাপতি ও মোঃ শামীম আহমেদ শামীম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তারা মিয়া, মো: এমদাদ, সাবেক কমিশনার আ: মান্নান, কৃষক দলের যুগ্ম আহবায়ক মো: আল আমিন, কবির হোসেন, মাহবুবুল আলম মাহবুব, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজু, দোয়া মো: বুলবুল প্রমুখ।
মেয়র প্রার্থী ও পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম শমসের আলী বলেন, দেশকে সবুজায়নের লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে আগামী পাঁচ বছরে সারাদেশে পাঁচ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিগত সরকারের সময়ে দেশের বনভূমি ধ্বংস করা হয়েছে। এর ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি বৃক্ষের পরিচর্যা ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান। পরে বিভিন্ন বয়সী মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme