ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পৌরবাজারে বিএডিসি, বিসিআইসি ও খুচরা সার ডিলার বিক্রয় কেন্দ্রে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ফুলবাড়িয়া পৌর বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মেসার্স লিমা বীজ বিক্রিয় কেন্দ্র, মেসার্স হাজী ইসহাক আলী ট্রেডার্স, মেসার্স মৌলবী ট্রেডার্স ও মেসার্স মোস্তফিজ এন্টারপ্রাইজে স্টক রেজিস্টার না থাকা, রেজিস্টার না রাখা, ক্যাশ মেমো না রাখা এবং সারের হিসেবে গড়মিল থাকায় ৪ জন ডিলারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সুমাইয়া আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আ.ন.ম আতিকুর রহমান ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ জানান, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
