জাতীয় যুবশক্তি ‘চট্টগ্রাম জেলা (দক্ষিণ)’ শাখার আংশিক আহ্বায়ক কমিটি ১ (এক) বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ২৩ অক্টোবর (শুক্রবার) একটি স্মারকে এই সিদ্ধান্ত দেয়া হয়। এতে মো: আজম খান যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো: তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরহাদ সোহেলের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
এই বিষয়ে আজম খান বলেন, এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। আধুনিকতার ছোয়ায় যুবকরা দেশ গঠনের স্বপ্নে বিভোর। তথ্য ও প্রযুক্তির যুগে, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার প্রতিজ্ঞাবদ্ধ জাতীয় যুবশক্তি। যার আলো শহর থেকে গ্রামে ছড়িয়ে পরছে। প্রকৃত দেশপ্রেমিক হয়ে গড়ে ওঠার একটি প্ল্যাটফর্ম বা পাঠশালা হচ্ছে এই জাতীয় যুবশক্তি।
কমিটির স্মারকে নতুন দায়িত্বশীলদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
