back to top

[the_ad id="407"]

রাঙ্গুনিয়ায় তাহেরিয়া ছাবেরিয়া আবুল হাশেম সুন্নিয়া দাখিল মাদরাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রাহাত মামুন,রাঙ্গুনিয়া

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুরে অবস্থিত তাহেররিয়া ছাবেরিয়া আবুল হাশেম সুন্নিয়া দাখিল মাদ্রাসায় প্রতিষ্ঠানটির শিক্ষা, নৈতিকতা ও সুন্দর মানুষ গড়ার লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ মাদ্রাসার হলরুমে সোমবার (১৯ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার সুপার মাওলান আরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সেকান্দর সওদাগর।প্রধান বক্তা হিসেবে ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন।

সহকারী শিক্ষক মো. মাসুদ পারভেজের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন মাওলানা আবদুর রহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো. তাজুল ইসলাম, মো. হারুন কোম্পানী, মোরশেদ তালুকদার, হাফেজ মামুনুর রশীদ, মো. ইসমাঈল তালুকদার প্রমুখ।

সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করা, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক ও ধর্মীয় নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং আদর্শ ও সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির কর্মকর্তা ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme