back to top

[the_ad id="407"]

চান্দগাঁও হত্যাকাণ্ডের নিন্দা ও চাঁদাবাজমুক্ত চট্টগ্রামের আহ্বান ‘জাতীয় যুবশক্তি’র

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের এফ রহমান হলে জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগর কমিটির ‘মিট দ‍্যা প্রেস’ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​মহানগর আহ্বায়ক বখতিয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বখতিয়ার হোসেন বলেন, “৫ আগস্টের আগে যুবলীগের হাতে যুবলীগ খুন হতো, আর এখন যুবদলের হাতে যুবদল খুন হচ্ছে।” সম্প্রতি চান্দগাঁও এলাকায় ফজলুল আমিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “নিজ দলের লোকদের হাতে খুন হতে না চাইলে জাতীয় যুবশক্তিতে যোগ দিন।”

​সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুবশক্তির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইরফাত ইব্রাহিম, মহানগর নাগরিক পার্টির আহ্বায়ক মীর শোয়েব, সদস্য সচিব আরিফ মইনুদ্দিন এবং ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা খান তালাত রাফিসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও কর্মসংস্থানবান্ধব চট্টগ্রাম গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme