back to top

[the_ad id="407"]

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবি শিবির নেতা মোমিনুলের

নিজস্ব প্রতিবেদক

২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মোমিনুল হক।

বুধবার (২৮ অক্টোবর) হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

মোমিনুল হক বলেন, “আমরা প্রতিশোধ নয়, ন্যায়বিচার চাই।” রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার প্রভাব যেন কোনো অপরাধীকে বিচারের আওতার বাইরে রাখতে না পারে, সে জন্য তিনি নিরপেক্ষ তদন্ত ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme