চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র মীর মোহাম্মদ নাসির উদ্দিনের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ আসর নগরের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে এবং সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সদস্যসচিব নাজিমুর রহমান।
বক্তারা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। পরে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মুর্তজা খান, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর রাজু, গোলাম সরোয়ার, হারুনুর রশিদ ও মো. আলমগীরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
[the_ad id="407"]
মীর মোহাম্মদ নাসির উদ্দিনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
