চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে প্রস্তাবিত নতুন কারাগারের স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি প্রস্তাবিত কারাগারের জায়গার সার্বিক অবস্থা, সীমানা ও অবকাঠামোগত বিষয়াদি পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কারাগারটি নির্মিত হলে চট্টগ্রামের কারা ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি এবং বন্দিদের উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
পরিদর্শনকালে কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (উন্নয়ন) ও উপ-মহাপরিদর্শক, চট্টগ্রাম উপস্থিত ছিলেন।
