back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে কলেজ ছাত্রদলের সভাপতি মো. ফাহিম শাহরিয়ার জিহাদের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক ও বড়ইছড়ি বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি মো. ফাহিম শাহরিয়ার জিহাদ।

সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড, দলটির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও অতীতের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে ছাত্রদলের অবস্থান তুলে ধরেন তাঁরা।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme