back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদারদের আলোচনা সভা।

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে জেএসএসের চাঁদা কালেক্টর পরিচয়ে ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী ও ঠিকাদারদের সঙ্গে আলোচনা করে নিরাপত্তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টায় কাপ্তাইয়ের ৪ নম্বর ইউনিয়নের আপস্ট্রিম জেটিঘাট এলাকায় ৩৮ বীর কাপ্তাই সেনা জোনের উদ্যোগে এ বিষয়ে জরুরি আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যবসায়ী ও ঠিকাদাররা অভিযোগ করেন, গত ১৫ দিন ধরে সাচিং প্রু মারমা নামের এক ব্যক্তি জেএসএসের চাঁদা কালেক্টর পরিচয়ে তাঁদের কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসা ও ঠিকাদারি কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে কাপ্তাই জোন থেকে তাৎক্ষণিক সেনা টহল পাঠানো হয়। সেনাসদস্যরা জেটিঘাট এলাকায় গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদারদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
সেনাবাহিনীর টহল কমান্ডার মেজর মো. এস আরেফিন জানান, স্থল ও জলপথে যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কাপ্তাই জোনের কুইক রিঅ্যাকশন ফোর্স (কিউআরএফ) সার্বক্ষণিক নজরদারি করছে। তিনি স্থানীয় ব্যবসায়ী, জেলে ও ঠিকাদারদের নিশ্চিন্তে তাঁদের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme