back to top

[the_ad id="407"]

ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রদর্শন ও হুমকির অভিযোগে ‘বুলেট’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন, ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজির অভিযোগে মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ৯ নভেম্বর নোয়াখালীর কবিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাওন রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে তিনি এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

পুলিশ জানায়, অস্ত্রের ছবি ও ভিডিও এবং হুমকিমূলক অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করতেন শাওন। তার বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা রয়েছে।

এ ঘটনায় তার সহযোগী, অস্ত্রের উৎস এবং অন্যান্য অপরাধে সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme