back to top

[the_ad id="407"]

ভোলার, বোরহানউদ্দিনে সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক

বোরহানউদ্দিনে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহব্বত জান চৌধুরীর পৌরসভা এলাকার বাসভবনে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

সোমবার রাত ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে একটি মিছিল থেকে এ হামলা চালানো হয় বলে অভিযোগে জানা গেছে। মিছিলটি মহব্বত জান চৌধুরীর বাসভবনের সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ করা হয়েছে।

অভিযোগে উপজেলা যুবদলের সহসভাপতি কবির নক্তি, পৌর যুবদলের সদস্যসচিব জাফর মৃধা, উপজেলা ছাত্রদলের সভাপতি ড্যানিশ চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদারের নেতৃত্বের কথা উল্লেখ করা হয়েছে।

এ সময় পাশের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওহিদ চৌধুরীর বাসভবনেও হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

মহব্বত জান চৌধুরী সাবেক সংসদ সদস্য, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম রেজা এ করিম চৌধুরীর সন্তান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme