চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের হিলভিউ আবাসিক এলাকায় ডেঙ্গু ও হামে আক্রান্ত হয়ে তিন দিনের ব্যবধানে দুই সন্তান হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে তিনি হিলভিউ আবাসিক এলাকার ১ নম্বর রোডে ওই পরিবারের বাসায় যান। সেখানে নিহত দুই শিশুর বাবা মোহাম্মদ কবির ও মা আমেনা বেগমের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানান।
পরিবার সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর মারা যায় দম্পতির ১০ বছর বয়সী বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত। এর দুদিন পর, ৮ নভেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর। দুই সন্তানকে হারিয়ে পরিবারটি গভীর শোকের মধ্যে রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান চৌধুরী, ওয়ার্ড সভাপতি আব্দুল কাদের, ওয়ার্ড সেক্রেটারি সরওয়ার জাহানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
[the_ad id="407"]
তিন দিনের ব্যবধানে দুই সন্তান হারানো পরিবারের পাশে নগর জামায়াতের আমীর
নিজস্ব প্রতিবেদক
