back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় পোশাক তৈরির প্রশিক্ষণ শেষ, সেলাই মেশিন পেলেন সেরা প্রশিক্ষণার্থী

নিজস্ব প্রতিবেদক

ফুলবাড়িয়ায় ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে দক্ষতায় প্রথম স্থান অর্জনকারী মরিয়ম সুলতানার হাতে পুরস্কার হিসেবে একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।

গত ৯ নভেম্বর উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় দক্ষতা বৃদ্ধিমূলক এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জাহান। এ সময় সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুমাইয়া আহমেদ ও প্রশিক্ষক উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে রওশন জাহান বলেন, প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এ ধরনের উৎসাহমূলক কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি প্রশিক্ষণার্থীদের অনুপ্রাণিত করেছে। এ জন্য তিনি যুব উন্নয়ন কার্যালয় ও প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

সমাপনী অনুষ্ঠান শেষে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় তিনজন যুবকের প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme