back to top

[the_ad id="407"]

দুদকের মামলায় ছেলেসহ খালাস পেলেন ড. খন্দকার মোশাররফ

ডেস্ক রিপোর্ট

অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, ছেলে খন্দকার মাহবুব হোসেন ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডিরেক্টর ডা. মাহবুবুর রহমানকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাসের রায় দেন।

রায় ঘোষণার সময় খন্দকার মোশাররফ হোসেন ও খন্দকার মাহবুব হোসেন আদালতে হাজির ছিলেন। তবে মাহবুবুর রহমান অনুপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবী বোরহান উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme