back to top

[the_ad id="407"]

পেয়ারা বাগান থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পেয়ারা বাগান থেকে কামরুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নাচোল সদর ইউনিয়নের হাঁকরোল সাঁওতালপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কামরুল ইসলাম নাচোল সদর ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

এলাকাবাসী জানান, সকালে হাঁকরোল সাঁওতালপাড়া এলাকার একটি পেয়ারা বাগানে কামরুলের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে, কীভাবে তার মৃত্যু হয়েছে এখনি বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’’

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme