back to top

[the_ad id="407"]

স্মরণীয় হয়ে থাকতে সরকারের উচিত দ্রুত নির্বাচনের দিকে মনোযোগ দেয়া : জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট

ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে অন্তর্বর্তী সরকারের উচিত সময় অপচয় না করে দ্রুত নির্বাচনের দিকে মনোযোগ দেয়া বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লার টাউনহল মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন,নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। এখানে কোনো পেশাশক্তি অথবা টাকার খেলা চলবে না। নির্বাচনে এসব অবৈধ রাস্তা বন্ধ করতে হবে। সেজন্য কিছু সংস্কার প্রয়োজন। ইতোমধ্যে যেসব সংস্কারে হাত দিয়েছে সরকার। এসব সংস্কারের গতি বাড়াতে হবে।

সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে একই মাঠে কুমিল্লায় জামায়াতের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৫ সালে। সে সময় প্রধান অতিথি ছিলেন তৎকালীন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme