back to top

[the_ad id="407"]

ইজতেমা ময়দান দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

ডেস্ক রিপোর্ট

গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠ দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের জেরে এই ময়দান ঘিরে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

এদিন ডিএমপি থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ, পশ্চিম এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ভোরে গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। যদিও গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোবায়েরপন্থীরা দাবি করেছেন, সংঘর্ষে তাদের তিন সমর্থক নিহত হয়েছেন।

এ ঘটনার পর অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমা মাঠে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া, ঢাকার কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও র‍্যাব।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme