back to top

[the_ad id="407"]

না ফেরার দেশে চলে গেলেন নারী উদ্যোক্তা তনির স্বামী

ডেস্ক রিপোর্ট

না ফেরার দেশে চলে গেলেন নারী উদ্যোক্তা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন। সামাজিক মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন তনি নিজেই।

বুধবার (১৫ জানুয়ারি) নিজের ফেসবুকে তনি লিখেছেন, “ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাদেরকে সারাজীবনের মত একা করে চলে গেছে। আমি পারি নি তাকে বাঁচিয়ে রাখতে।”

তনির স্বামী শাহাদাৎ হোসাইন একজন সফল ব্যবসায়ী ছিলেন। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নিয়েছিলেন তনি।

মাস কয়েক আগে গুরুতর অসুস্থ হন শাহাদাৎ হোসাইন। অবস্থা অবনতির দিকে গেলে ব্যাংকক নেওয়া হয় তাকে। দীর্ঘদিন যাবত সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। চিরতরে চলে গেলেন এ নারী উদ্যোক্তার স্বামী।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme