back to top

[the_ad id="407"]

কর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে ১ হাজার পিস ইয়াবাসহ আব্দুর রহমান নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মইজ্যারটেক এলাকার পুলিশের চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আব্দুর রহমান (২১) কক্সবাজার টেকনাফ ক্যাম্প-২৪ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা। তার বাড়ি নং- ৬৬। এবং পিতার নাম করিম উল্লাহ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

ওসি মুহাম্মদ শরীফ বলেন, মইজ্যারটেক মোড়ের চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে অভিযান চালানো হয়। এ সময় রোহিঙ্গা আব্দুর রহমানের কাছ থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme