back to top

[the_ad id="407"]

নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যান খাদে, নিহত ৩

ডেস্ক রিপোর্ট

গাজীপুরের কালীগঞ্জে শসা বোঝাই পিকআপভ্যান খাদে পড়ে তিনজন নিহত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মৈশাল নোয়াপাড়া এলাকায় জয়দেবপুর-ইটাখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে পিকআপভ্যানটির চালক ও হেলপার রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত চন্দ্র সরকার জানান, নরসিংদী থেকে পিকআপভ্যানটি শসা বোঝাই করে গাজীপুরের জয়দেবপুরের দিকে যাচ্ছিল। কালীগঞ্জ উপজেলার মৈশাল নোয়াপাড়া এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতরা পিকআপভ্যানের চালক, হেলপার ও শসা ব্যবসায়ী বলে ধারণা করছে পুলিশ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme