back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে ইসরাইলি পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে ফুলকলি 

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিন ইসরাইলের মানবতা বিবর্জিত হতাকান্ডের প্রতিবাদে ইসরাইলি পণ্য বিক্রি-মজুদ না করার সিদ্ধান্ত নিয়েছে বেকারি ও মিষ্টিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফুলকলি অ্যান্ড কোম্পানি।

সোমবার ( ৮ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ফুলকলি অ্যান্ড কোম্পানির জি এম এম.এ সবুর।
পরিবেশকদের পাঠানো ফুলকলির জি এম এম.এ সবুর
স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপনাদের অবগতি ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জানানো যাচ্ছে যে, ইসরাইল কর্তৃক ফিলিস্তিানে মানবতা বিবর্জিত কর্মকাণ্ড এবং নিরীহ সাধারণ জনগণ, শিশুদের উপর নির্বিচারে গণহত্যা সংগঠিত করার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) থেকে কোকাকোলা,একুয়াফিনা, পেপসিসহ সকল প্রকার ইসরাইলি পণ্য ফুলকলির কোনো শোরুমে প্রদর্শন, বিক্রয় ও মজুদকরণ থেকে বিরত থাকার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উক্ত সিদ্ধান্ত অনতিবিলম্বে বাস্তবায়নে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এদিকে বিজ্ঞপ্তির সাথে সাথেই মৃত সাইফুল ইসলামের ছেলে নাফিজুল ইসলাম এবং নাজিম উদ্দিন দ্বারা পরিচালিত ফুলকলি আমিরাবাদ শাখা থেকে সব পন্য সরিয়ে ফেলেন কতৃপক্ষ। সেই সাথে তারা বিভিন্ন ফাস্টফুড, মুদি দোকান তাদেরও বিষয়টি আমুলে নিয়ে মুসলিম ও গাজার পক্ষ থেকে ইসরায়লী পন্য বয়কট করার অনুরোধ করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme